গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগে মেসার্স গংগা মোটরস নামের একটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্সে এ অভিযান পরিচালনা করেন।